একটা মুখ ৭০০ লাইক
একটা ভোট সাতশো বাইক।
একটা গাছ, একটা মাছ
দুটোই এখন হাতের পাঁচ।
একটা ছেলে একটা মেয়ে
গণধোলাই আস্ল ধেয়ে।
ন্যাংটা মা ন্যাংটা বাপ
পুলিশ জনতা দিচ্ছে লাফ
সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে খাপ!
একটা ভোট সাতশো বাইক।
একটা গাছ, একটা মাছ
দুটোই এখন হাতের পাঁচ।
একটা ছেলে একটা মেয়ে
গণধোলাই আস্ল ধেয়ে।
ন্যাংটা মা ন্যাংটা বাপ
পুলিশ জনতা দিচ্ছে লাফ
সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপরে খাপ!
No comments:
Post a Comment